বিডি নিউজ
শিরোনাম
বিডি নিউজে আপনাকে স্বাগত জানাই — সর্বশেষ সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সবার আগে পড়ুন বিডি নিউজে বিডি নিউজে আপনাকে স্বাগত জানাই — সর্বশেষ সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সবার আগে পড়ুন বিডি নিউজে

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রী

ব্রাজিলের ফুটবল লিজেন্ড রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল। এই খবর যে মিথ্যা, তা জানাতে দেরি করেননি সাবেক ফুটবলার। এবার তার স্ত্রী ও মরক্কান বংশোদ্ভুত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি এই ব্যাপারে মুখ খুললেন। গণমাধ্যম গুঞ্জনের কয়েকদিন পর সম্পূর্ণ সত্য প্রকাশ করলেন তিনি।

Admin 0 views
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রী

কার্লোস তার ধর্ম পরিবর্তন করেছেন, এই সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করেছেন তাহিরি। মূলত কার্লোসের ধর্মান্তরের এই দাবি তুলেছেন দেশটির সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন।

তুরস্কের একাধিক সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে। এর মধ্যে ‘হাবেরলার’ও জানিয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ে পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে এক সাক্ষাতে কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।