৪৬ বছরে মাঠে ফিরে মাইলফলক ছোঁয়ার লক্ষ্য রোনালদিনহোর
রোনালদিনহো ৪৬ বছর বয়সে ফুটবল মাঠে ফেরার দ্বারপ্রান্তে। গত জুনেই জানা গিয়েছিল, ইতালির তৃতীয় বিভাগের দল রাভেনার সঙ্গে চুক্তি করেছেন তিনি। গতকাল তার ক্লাবের শহর রাভেনায় পা রাখলেন, যেটি নিকটবর্তী সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।
Admin
0 views
রোনালদিনহো এদিন রাভেনায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিলেন। বৃহস্পতিবার ছিল ‘রোনালদিনহো ডে’। প্রথমবার ফুটবল লিজেন্ডকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। সৈকতের পাশে তাকে পতাকা উড়িয়ে ও আতশবাজি জ্বালিয়ে বরণ করে নেন।
অবসরের এক দশকেরও বেশি সময় পর গত জুনে এই ক্লাবের সঙ্গে চুক্তি করেন রোনালদিনহো। পরিচিত পর্বে তার কাছে জানতে চাওয়া হয় মনের অনুভূতি নিয়ে। রাভেনা ভক্তরা কবে মাঠে তাকে দেখতে পাবেন, সেই প্রশ্নও করা হয়েছিল তাকে।